প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ০৭:৩৮ পিএম
          --- ১৬ ঘন্টা আগে
Ad

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

অ- অ+
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল-কে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাএশিবির।
Ad


চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কে দায়ী করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, আলাওল ও এফ রহমান হল প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা তীব্র প্রতিবাদী স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে। তাদের কণ্ঠে শোনা যায়-
“আমার ভাই আহত কেন, তারেক তুই জবাব দে”,
“আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”,
“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”,
“আদু ভাইদের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ”,
“সন্ত্রাসীদের চামড়া তুলে নিব আমরা”,
“লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে”,
“একশন টু একশন, ডাইরেক্ট একশন”,
“চবি শিবিরের একশন, ডাইরেক্ট একশন”,
“হাসিনা গেছে দিল্লিতে, তারেক যাবে লন্ডনে”,
“গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলিস লন্ডনে”।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁইয়ার সঞ্চালনায় প্রথমে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। তিনি বলেন, সিটি কলেজে সংঘটিত হামলা নৃশংসতার বহিঃপ্রকাশ এবং অতীত সহিংসতার ধারাবাহিকতা। তিনি সরাসরি ছাত্রদলকে এ হামলার জন্য দায়ী করে বলেন, এটি পরিকল্পিত সহিংসতার অংশ।

এরপর প্রধান অতিথির বক্তব্যে চাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম হোসেন রনি বলেন, সিটি কলেজের ঘটনাটি শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপচেষ্টা। তিনিও ছাত্রদলকে দায়ী করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম, সঙ্গে দেড় মাসের সন্তান

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু, কৃষকদের মুখে হাসি

জামায়াতের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা

গ্রাফিতি বনাম রামদা: চট্টগ্রাম সিটি কলেজের সংঘাতের পেছনের কারণ কি?

নড়াইল জেলা হাসপাতালে শিশু ও সাধারণ ওয়ার্ডে রোগীদের চরম ভীড়, চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা

১০

ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রে রুটিন বিতরণ

১১

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

১২

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

১৩

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

১৪

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

১৫

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১৬

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১৭

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১৮

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৯

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

২০
Ad
Ad
Katha Expert